২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৪ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইত্তেফাকের সম্পাদক হলেন তাসমিমা হোসেন

ইত্তেফাকের সম্পাদক হলেন তাসমিমা হোসেন

দৈনিক ইত্তেফাক-এর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। ২০১৪ সাল থেকে তিনি ঐতিহ্যবাহী এ পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তাসমিমা হোসেন ১৯৮৮ সাল থেকে পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’ প্রকাশ করেন এবং সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ এবং ‘অনন্যা শীর্ষ দশ পুরস্কার’ এর প্রবর্তক। তার হাতেই ‘অনন্যা’ জনপ্রিয়তা লাভ করে।

সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাসমিমা হোসেন। যার মধ্যে রয়েছে টেক্সটাইল, প্রিন্টিং ও প্যাকেজিং এবং সংবাদপত্র। এসব ব্যবসায় তিনি ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

তাসমিমা হোসেন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। এ প্রতিষ্ঠানটি যৌন হয়রানির শিকার শিশুদের নিয়ে কাজ করে। এছাড়াও, তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, জেন্ডার ইন মিডিয়া ফোরামের সদস্য। এর পাশাপাশি তিনি সদস্য, বেইজিং এনজিও প্রিপারেটরি কমিটি এবং এইসেনহাওয়ার ফেলোশিপ নমিনেটিং কমিটি, ফিলাডেলফিয়া, এইএসএ (বিডি চ্যাপ্টার)।

তাসমিমা হোসেন ১৯৫১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেছেন। ১৯৯৬ সালে তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution