২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:৫৯ মিনিট | ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্যাংকে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় ১৩শ’ কোটি টাকা

ব্যাংকে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় ১৩শ’ কোটি টাকা

ব্যাংকে বেড়েই চলছে খুদে শিক্ষার্থীদের সঞ্চয়ের পরিমাণ। স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলেছে ১৪ লাখ ৫৩ হাজর ৯৩৬টি। এসব হিসাবে সঞ্চয় হয়েছে ১ হাজার ৩৬২ কোটি ৯৬ লাখ টাকা।বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বর ২০১৭ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাসে উৎসাহিত করতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। মাত্র ১০০ টাকা জমা করে নিজের নামে হিসাব খুলতে পারছেন শিক্ষার্থীরা। এতে করে যেমন উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা, তেমনি বাণিজ্যিক ব্যাংকেরও আমানতের পাল্লা ভারী হচ্ছে। এছাড়া ব্যাংকের মাধ্যমে তাদের সঞ্চিত টাকা বিনিয়োগ হয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বর শেষে দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকে স্কুল ব্যাংকিংয়ের আওতায় ১৪ লাখ ৫৩ হাজর ৯৩৬টি হিসাব খোলেছে শিক্ষার্থীরা। এসব হিসাবের বিপরীতে সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩৬২ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে শহরের স্কুলের শিক্ষার্থীদের খোলা ৮ লাখ ৮৯ হাজার ২৯টি অ্যাকাউন্টে জমা ৯৪৪ কোটি ২০ লাখ টাকা। আর গ্রামের শিক্ষার্থীদের ৫ লাখ ৬৪ হাজার ৯০৭টি অ্যাকাউন্টে জমা ৪১৮ কোটি ৭৬ লাখ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বর শেষে বেসরকারি খাতের ব্যাংকগুলোর হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৯৫৬টি। আর এসব হিসাবে মোট স্থিতি ১ হাজার ১০৭ কোটি ৩১ লাখ টাকা। রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোতে চার লাখ ২৪ হাজার ৩৩০টি হিসাব খোলা হয়েছে। এসব হিসাবের বিপরীতে সঞ্চয় দাঁড়িয়েছে ১৬৪ কোটি ৬৩ লাখ টাকা।

আলোচিত সময়ে সবচেয়ে বেশি হিসাব খোলা হয়েছে ইসলামী ব্যাংকে ২ লাখ ৩৭ হাজার ৩৯৮টি। যা মোট হিসাবের ১৬ দশমিক ৩৩ শতাংশ। এরপরে অগ্রণী ব্যাংকের ১ লাখ ৮৬ হাজার ৫৩৬টি হিসাব রয়েছে। পর্যায়ক্রমে ডাচ-বাংলা ১ লাখ ৭১ হাজার ৩৬২টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১ লাখ ১ হাজার ৩০১টি এবং উত্তরা ব্যাংকে ৮৪ হাজার ১০৮টি হিসাব রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution