২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:০২ মিনিট | ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পেনসিলভেনিয়া রাজ্যের লে. গভর্নর পদে লড়বে বাংলাদেশি নীনা

পেনসিলভেনিয়া রাজ্যের লে. গভর্নর পদে লড়বে বাংলাদেশি নীনা

ড. নীনা আহমেদ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে.গভর্নর পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি বিবৃতিতে ড. নীনা বলেছেন, দীর্ঘ সময় ধরেই হ্যারিসবার্গ (পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের রাজধানী) পুরুষ শাসিত। আমি এখানে পরিবর্তনের সূচনা ঘটাতে চাই। এখানে যৌনতা এবং যৌন হয়রানির যেসব অভিযোগ উঠেছে তা নির্মূল করতে চাই।

ডেপুটি গভর্নর পদে দলীয় মনোনয়নের যোগ্যতা অর্জনের জন্যে ড. নীনা আহমেদকে সামনের সপ্তাহের মধ্যে এক হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এর আগে ফিলাডেলফিয়া সিটিসহ আশপাশের এলাকা নিয়ে গঠিত (পুরনো) কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট পিএ-১ থেকে ডেমক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান বিষয়ক উপদেষ্টা ড. নীনা। তার সেই নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য প্রবাসী বাংলাদেশিরাও মাঠে রয়েছেন। এখন সেই তহবিল পরিবর্তিত হবে ‘লে. গভর্নর’ হিসেবে।

ড. নীনা তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন আগের উদ্যমেই সহযোগিতার মনোভাব অব্যাহত রাখতে।

‘দীর্ঘ ৩০ বছর যাবত তৃণমূলের সমাজকর্মী ড. নীনার বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হতো না’-এমন আশংকায় রিপাবলিকান নীতি-নির্ধারকরা ‘পিএ-১ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট’-কে অভিবাসীদের জন্যে বিভক্ত আসনে পরিণত করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ড. নীনাকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ঠেকিয়ে রাখার জন্য নেয়া এ পদক্ষেপে প্রকারান্তরে তার ভাগ্যকেই প্রসন্ন করা হলো।

কারণ, ডেমক্র্যাটরা অনেক আগে থেকেই ড. নীনাকে পেনসিলভেনিয়া থেকে সিনেটর করার কথা ভাবছে। লে. গভর্নর হতে পারলে তাদের সে স্বপ্নপূরণ সহজ হবে।

৩ মার্চ ওয়াশিংটন ডিসিতে ড. নীনা আহমেদের নির্বাচনী সমাবেশ হবে। এ উপলক্ষে বিস্তারিত প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সমাবেশের অন্যতম হোস্ট ইঞ্জিনিয়ার আবু হানিফ। এরপর ৩১ মার্চ নিউইয়র্কে এবং মার্চের মাঝামাঝি লস এঞ্জেলেস সিটিতে সমাবেশের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution