২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:৩৫ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত, দেখে দোকান বন্ধ

ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত, দেখে দোকান বন্ধ

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ নগরের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে তিনজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হলে খবর পেয়ে অনেক ফার্মেসী মালিক তালা লাগিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত ৫টি ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করে ওইসব ফার্মেসীর মালিকদের ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ড আনিসুল ইসলাম, সহকারী কমিশনার আসমা সুলতানা নাসরিন ও ফতুল্লা রাজস্ব সার্কেল তরিকুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে নগরের ডিআইটি এলাকায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে ১০ মালিক ফার্মেসীতে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে অপর ৭টি ফার্মেসীতে অভিযান চালিয়ে ৫টি থেকে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটরা ওই ৫ ফার্মেসী মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুল ইসলাম বলেন, অভিযানে ফার্মেসীগুলোর মেয়াদ উত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। তাদের অর্থদন্ড করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে একই ভুল হলে ফার্মেসীগুলো সীলগালা করে দেয়া হবে। এই অভিযান আরো চলবে। জন সাধারণ যেন আর কোনো হয়রানী ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ক্রয় করে প্রতারিত না হয় সে জন্য জেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে।#

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution