২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:৩০ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তোতার লেখা “যে গল্পের শেষ নেই” উপন্যাসের মোড়ক উন্মোচন

তোতার লেখা “যে গল্পের শেষ নেই” উপন্যাসের মোড়ক উন্মোচন

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: প্রখ্যাত কবি ও নাট্যকার সৈয়দ রেজাউর রহমান বলেছেন, সৃষ্টিশীলদের কখনই মৃত্যু হয়না, তারা বেঁচে থাকেন অনন্ত কাল। লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তোতা যেভাবে কাজ করে যাচ্ছে ওর কর্ম ও সৃষ্টিই ওকে বাঁচিয়ে রাখবে। অমর একুশে গ্রন্থমেলায় তরুন উপন্যাসিক মোখলেসুর রহমান তোতার প্রথম উপন্যাস “যে গল্পের শেষ নেই” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রন্থটির লেখক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের জনপ্রিয় নাট্যকার ও পরিচালক জাকির হোসেন উজ্জল, বাংলা একাডেমির জীবন সদস্য ও কথা সাহিত্যিক আলমগীর হোসেন খাঁন, শিশুতোষ ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহম্মেদ সেন্টু, প্রকাশক মোঃ মামুন হোসাইন প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই ও লেখকের সাফল্য কামনা করতে গিয়ে নাট্যকার ও পরিচালক জাকির হোসেন উজ্জল বলেন, তোতাকে ভাল অভিনেতা হিসেবেই জানতাম, ও যে ভাল লেখক সেটা জেনে খুব ভাল লাগছে। বাংলা একাডেমির জীবন সদস্য ও কথা সাহিত্যিক আলমগীর হোসেন খান বলেন, বাংলা উপন্যাসে নতুন ধারা সৃষ্টি করবে মোখলেসুর রহমান তোতা। নিজের লেখায় যেমনি ভাবে স্বতন্ত্র সুর তৈরি করেছে তেমনি তার সাহিত্য কর্ম শিল্পগুন সমৃদ্ধ হয়ে উঠেছে। শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহম্মেদ সেন্টু বলেন যে দিকে তাকাই সেদিকেই তোতার পদচারনা লক্ষ্য করি। আমার কাছে তোতাকে ম্যাজিকম্যান মনে হয়। আমি ওর সর্বক্ষেত্রে সফলতা কামনা করছি। ###

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution