২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:৩৯ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তিন রাজ্যে ভোটের ফল আজ

তিন রাজ্যে ভোটের ফল আজ

উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের ভোট গণনা হবে আজ। ত্রিপুরায় এবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাম আর বিজেপির মধ্যে। ত্রিপুরায় গত পঁচিশ বছর ধরে বামপন্থীরা একটানা ক্ষমতায় রয়েছে। এবার সেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বিজেপি ও উপজাতীয় দল আইপিএফটি-র জোট। ত্রিপুরাতে অন্তত ১৯টি উপজাতি গোষ্ঠীর বাস হলেও, রাজ্যে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ। ফলে নানা কারণে নির্বাচন নিয়ে ভারতে এবং ভারতের বাইরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

বিজেপি এর আগে ত্রিপুরায় কখনও কোনও আসনে জেতেনি। কিন্তু এবার যে ভাবে তারা প্রচারণা চালিয়েছে তাতে জয়ের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মোদী, জেটলির মতো কেন্দ্রীয় নেতারাও সেখানে বারবার গিয়েছেন প্রচারণার জন্য। এবার মেঘালয় আর নাগাল্যান্ডে ক্ষমতায় আসা নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। মেঘালয়ে এখন কংগ্রেসের সরকার। এবিপি আনন্দ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, মেঘালয়ের সরকার কংগ্রেসের হাত থেকে যেতে চলেছে বিজেপি-এনপিপি জোটের দিকে।

নাগাল্যান্ডে এখন ক্ষমতাসীন দল এনপিএফ (নাগা পিপলস ফ্রন্ট)। সমীক্ষা বলছে, একক ভাবে এবারও এনপিএফ সব চেয়ে বেশি আসন পাবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়ার চাবিকাঠি যেতে পারে বিজেপি এবং এনডিপিপি জোটের হাতে। ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ে আসন সংখ্যা ৬০। সবার চোখ এখন ভোটের ফলাফলের দিকেই।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution