২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:৫৯ মিনিট | ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইরানের নারীরাও এবার স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন

ইরানের নারীরাও এবার স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন

ইরানে একটি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টার করায় ৩৫ জন নারীকে আটক করার হয়। ওই ঘটনার পর ফিফা প্রধান বলেছেন, ইরানের উচ্চ পর্যায় থেকে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। খবর বিবিসি।

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই মেয়েদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফুটবলের বৈশ্বিক সংস্থার প্রধান গিয়ান্নি ইনফানটিনো ইরান সফরে গিয়ে স্থানীয় ইস্তেকলাল এবং পার্সিপলিস-এর মধ্যে একটি ফুটবল ম্যাচ দেখতে যান। সেই ম্যাচটিতেই নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কিছু নারী খেলা দেখতে মাঠে ঢোকার চেষ্টা করেন। কিছু সময় আটকে রাখার পর তাদের ছেড়ে দেয়া হয়। এই ম্যাচটি দেখতে ফিফা প্রধান স্টেডিয়ামে আসবেন এমন খবর শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী অধিকারকর্মীরা মেয়েদের প্রতি আহ্বান জানান, যেন তারা আজাদী স্টেডিয়ামে এসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন।

ইরানের ক্রীড়ামন্ত্রী মাসুদ সোলতানিফারের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করেন ইনফানটিনো। ওই সংবাদ সম্মেলন টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। কিন্তু একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন যে, কবে মেয়েদের ফুটবল খেলা দেখার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে ঠিক তখনই হঠাৎ করে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। মেয়েদের স্টেডিয়ামে খেলা দেখার বিষয়ে ইরান সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution