২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:০৪ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিজিটাল উদ্ভাবনী মেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত বিদ্যানিকেতন হাই স্কুল

ডিজিটাল উদ্ভাবনী মেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত বিদ্যানিকেতন হাই স্কুল

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়নগঞ্জের ডিজিটাল উদ্ভাবনী মেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিদ্যানিকেতন হাই স্কুল। বুধবার সন্ধ্যায় নারায়নগঞ্জ ওসমানী পৌর ষ্টেডিয়ামে জেলা প্রশাসক রাব্বী মিয়া স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ,পরিচালনা পরিষদ সদস্য আবদুস সালাম সহ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে এ পুরস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, র‌্যব-১১ এর মেজর আশিক মেহেদী সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নারায়নগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কাছে বিদ্যানিকেতন হাই স্কুল ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে একটি অনুকরনীয় প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যানিকেতনকে অনুস্মরন করে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে হবে। জেলা প্রশাসক এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিচালনা পরিষদ ও শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান।
২০১৮ সালে জেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১৪টি স্কুল সহ ৭৭টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।উল্লেখ্য ২০১৭ সালে অনুষ্ঠিত জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিদ্যানিকেতন হাই স্কুল শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছিল। ##

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution