২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৯ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমন মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সুমন মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগ কর্মী সুমন মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার রূপসী এলাকায় কাঞ্চন-রূপসী সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিহত সুমন মিয়ার পরিবারের স্বজনরাসহ শতাধিক নারী পুরুষ এ মানবন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই মামলার প্রধান আসামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধন চলাকালে কাঞ্চন-রূপসী সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামীলীগ কর্মীরা কাঞ্চন এলাকায় অবস্থান নেয়। পূর্ব বিরোধকে কেন্দ্র করে এসময় রফিক চেয়ারম্যানের লোকজন আওয়ামীলীগের লোকজনের উপর হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় যুবলীগ কর্মী সুমন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় নিহত সুমনের শাশুড়ি কাজল রেখা ১৭ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশের এস আই হুমায়ুন কবীর বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দুই হাজার জনকে আসামী করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। #

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution