২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১১:২৮ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভবনে আয়োজিত মতবিনিময় সভায় দলটির নেতারা দাবি করেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনই প্রয়োজন।

সভায় নারীর অধিকার বাস্তবায়নসহ দখলদার চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে জামায়াত ইসলামী প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তারা। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা, কালো টাকার ছড়াছড়ি ও প্রশাসনের ব্যবহার বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান আয়োজকরা।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

সভায় মাওলানা আবদুল জব্বার বলেন, ৫ আগস্টের পর আমরা আবার সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পেয়েছি। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকরা বৈষম্যের শিকার হয়েছেন, সত্য বলার সুযোগ পাননি। এখন সময় এসেছে স্বাধীনভাবে সত্য প্রকাশের।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতি ফিরবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা ফিরে এসেছে। আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।

আবদুল জব্বার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, যাতে কোনো দল এককভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। জুলাই সনদ বাস্তবায়নসহ আমাদের ৫ দফা দাবি পূরণে আমরা মাঠে আছি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিক সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুমিনুল হক সরকার, কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন।

এছাড়া মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সউদ আল মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জামায়াতের পাঁচ দফা কর্মসূচি ও জাতীয় রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাওলানা আবদুল জব্বার।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution