২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩০ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বেগম খালেদা জিয়ার দুর্নীতির যে রায় এটা দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা-ওবায়দুল কাদের

বেগম খালেদা জিয়ার দুর্নীতির যে রায় এটা দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা-ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বেগম খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন, তা দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ বেলা এগারোটায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় কাঁচপুর, মেঘনা ও গোমতী ২য় সেতুর নির্মাণ প্রকল্পের সুপার কনস্ট্রাকশন কাজের উদ্বোধনকালে এ মন্তব্য করেন।
রায়ের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে সেতু মন্ত্রী বলেন, রায়ের আগে রাতের আঁধারে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। তিনি বলেন, রাজীতি করলে জেল জুলুম মেনে নিতেই হবে। জেল হচ্ছে রাজনীতিবিদদের অনুসঙ্গ। আমরাও জেল জুলুম খেটে এখানে এসেছি। আমি নিজেও ৪ বছর জেল খেটেছি।
সেতুমন্ত্রী জানান, ২০১৯ সালের জুন মাসে এই তিনটি সেতু নির্মান প্রকল্পের সময়সীমা বেধে দেয়া হলেও চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে নির্মানাধীন এই তিনটি সেতুর নির্মানকাজ শেষ করার আশাপ্রকাশ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী এই তিনটি সেতু উদ্বোধন করবেন।
তিনি আরো জানান, প্রায় ১২ হাজার কোটি টাকার এই প্রকল্পের বাজেটের চেয়ে ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে। এই সেতু নির্মানে জাইকা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে এবং এর মেয়াদকাল ১০০ বছরের নিশ্চয়তা দিয়েছে। দেশের ১৬ কোটি মানুষের জন্য এই তিনটি সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেতুমন্ত্রী।
এসময় সেতুর নির্মান প্রকল্পের পরিচালক সাইদুল হক, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মমদ আলী সহ জাইকার নির্মান প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ###

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution