২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:১১ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এক পসলা বৃস্টিতে গরম মশায় অতিষ্ঠ নারায়ণগঞ্জে জনমনে স্বস্তি

এক পসলা বৃস্টিতে গরম মশায় অতিষ্ঠ নারায়ণগঞ্জে জনমনে স্বস্তি

নারায়নগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: গরম মশায় অতিষ্ঠ নারায়ণগঞ্জের মানুষের কাক্ষিত সেই বৃস্টি অবশেষে মশালধারে ঝড়ে মানুষকে সস্তি দিয়েছে। চৈত্রের তীব্র তাপদাহে এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। প্রায় আধা ঘণ্টাব্যাপী মুসল ধারে বৃষ্টি হয়েছে। নগরীর মানুষ এ বৃষ্টি উপভোগ করেছে। গত কয়েক দিনের গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ। ঠিক সে সময় এক পসলা বৃষ্টি মানুষে মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে হঠৎকরেই আকাশ কিছুটা মেঘাচ্ছন হয়ে বৃষ্টি শুরু হয়। প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় কিছুটা পানিও জমে যায়।

তবে হঠাৎ করে বৃষ্টি নামায় ঘর থেকে বের হওয়া মানুষের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা দৌড়াদৌড়ি করে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতাণে গিয়ে অবস্থান নেন। আবার অনেককে স্বস্তির বৃষ্টিতে মনের আনন্দে রাস্তায় ও রিকশার হুট খুলে ভিজতে দেখা গেছে।
নগরীর চাষাঢ়া শহীদ মিনারে কথা হয় আনোয়ার ও সম্পা দম্পতি সঙ্গে। তারা জানান, গত কয়েক দিনের গরমে অতিষ্ট হয়ে গিয়েছিলাম। কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামায় ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে। মনে এর ধরণের প্রশান্তির ছোঁয়া পেয়েছি।
সোনারগায়ের আম, লিচুর বাগানের মালিক আলমগীর হোসেন জানান, চৈত্র মাসের শুরুতে কিছুটা ভারী ভর্ষণ হওয়ায় আম লিচুর ফলন ভালো হবে। এবার গাছে ভালো ফলন হয়েছে। এই সময় বৃষ্টি পাওয়ায় আম ও লিচুর গুটি জোর পাবে এবং দ্রুত গোটা বাঁধবে। বড় ধরনের ঝড় বাদল বা শিলা বৃষ্টি না হলে কৃষকের মুখে হাসি ফুটবে। ###

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution