২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:৩৬ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বন্দরে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫’শ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৬(২)১৮, ৩৭(২)১৮ ও ৩৮(২)১৮। থানা সূত্রে জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ শনিবার রাতে বন্দর থানার তবলপাড়াস্থ জনৈক হুমায়ন মিয়ার মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ একই এলাকার মজিদ মিয়ার হোটেলের কর্মচারি আবুল খায়ের মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রানা (২৪) একই এলাকার হুমায়ন মিয়ার ওয়ার্কসপের কর্মচারি শাফায়াত উল্ল্যাহ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২৬) ও নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার খোকন মিয়ার ছেলে সুমন (২৭)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস একই রাতে সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দড়িসোনাকান্দা এলাকার মাদক স¤্রাট টুক্কু মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী রবিউল (৪২)কে গ্রেপ্তার করে। এদিকে বন্দর থানার অপর উপ-পরিদর্শক আব্দুল আলিমসহ সঙ্গীয় র্ফোস দড়িসোনাকান্দা এলাকার সায়েম ডেন্টাল এর সামনে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনাকান্দা এলাকার জাহের মিয়ার ছেরে ইয়াবা ব্যবসায়ী সোহেল (২০)কে গ্রেপ্তার করে। ধৃতদের পৃথক ৩টি মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। ###

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution