২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:৪১ মিনিট | ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবি মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবি মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড চেয়ে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার ( ১২-এপ্রিল ) সকাল ১১ টা থেকে এক ঘন্টা ব্যাপি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সামনে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, আজ এই সময় বাংলাদেশের প্রতিটি জেলায় মানুষ মুখে কালো কাপড় বেধে ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে ধর্ষণের বিরুদ্ধে রাজপথে দাড়িয়েছে। আজকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিটি জেলায় একারনেই দাড়াঁতে হচ্ছে কারন, আজকের আমাদের সমাজের বাস্তবতায় চার বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। মাঝেমাঝে অবাক হই, একি আমাদের দেশ, এই কি আমাদের দেশের চেহারা? এই কি আমাদের দেশের চেহারা? কিভাবে আমাদের দেশটি হিং¯্রদের খপ্পরে পড়ে গেল? কিভাবে হিং¯্ররা বেপোরোয়া হয়ে গেল? আমরা পরিসংখ্যান যদি দেখি, ধর্ষণের যে মামলাগুলো হয়। এর ৭০ ভাগ মামলার বিচার হয় না। ধর্ষক শাস্তি পায়, এধরনের মামলা ৫ ভাগেরও নিচে। যে মামলাগুলো আদালতে এবং থানায় সংগঠিত হয়, সেই মামলাগুলোর তদন্ত এতই দুর্বল, ধর্ষকরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে। শত শত প্রমাণ থাকা সত্যেও ধর্ষক যখন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়, তখন সমাজে এই নৈরাজ্য এবং অপরাধী ধর্ষকরা উৎসাহ পাবে এটাই স্বাভাবিক। আমরা আজ দাবি করছি, প্রয়োজনে আইনের পরিবর্তন করে হলেও আমরা চাই সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান করবে। ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড করা হবে। ইভটিজিং সহ নারী উত্তক্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার যাবে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল এর সভাপতিত্বে আলোচনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ-এর সমন্বায়ক নিখিল দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রিয় কমিটির বিকল্প সদস্য জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের আহবায়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক উপদেষ্টা ভবানী শংকর রায়। মানববন্ধন সঞ্চালনা করেন, নারায়ণগণঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ। ###

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution