২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ৯:৩৮ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছত্তীসগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১০ মাওবাদী নিহত

ছত্তীসগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১০ মাওবাদী নিহত

ভারতের তেলেঙ্গানা ও ছত্তীসগড় পুলিশের অভিযানে এক শীর্ষ নেতাসহ ১০ মাওবাদী নিহত হয়েছে। দু’পক্ষের লড়াইয়ে
এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন। ছত্তীসগড়ের বিজাপুর জেলা এবং তেলঙ্গানার ভাদাদরি কোঠাগুদাম জেলার মধ্যে বিস্তীর্ণ গভীর জঙ্গলে প্রায় ৫০ থেকে ৬০ জন মাওবাদী গোপন বৈঠক করছিল। শুক্রবার সকালে তেলঙ্গানা ও ছত্তীসগড় পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায় ওই এলাকায়। সেই সময় যৌথবাহিনীর উপর অতর্কিত হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে। ওই সংঘর্ষে এক শীর্ষনেতাসহ ১০ মাওবাদী নিহত হয়। পুলিশ সূত্রের খবরে জানানো হয়েছে ওই মাওবাদী নেতার নাম হরিভূষণ। যে দশ মাওবাদী নিহত হয়েছে তাদের মধ্যে ৬ জনই নারী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশালবাহিনী। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

অ্যান্টি নকশাল অপারেশনস-এর স্পেশাল ডিরেক্টর জেনারেল ডিএম অবস্থি জানান, শুক্রবার ভোরে রাইপুর থেকে ৫শ কিলোমিটার দূরে পূজারি কাঙ্কের জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে ১০ মাওবাদী নিহত হয়েছে। মাওবাদী দমন বাহিনী গ্রেহাউন্ড-এর এক জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জওয়ান। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution