২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৭ মিনিট | ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে: জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ত্বকীর হত্যার ৫ বছর: ৭ মার্চ নারায়ণগঞ্জ চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ত্বকীর হত্যার ৫ বছর: ৭ মার্চ নারায়ণগঞ্জ চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: আগামী ৬ মার্চ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৫ বছর উপলক্ষ্যে আগামী ৭ মার্চ বুধবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘খ’, অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ বলে বিবেচিত হবে। ‘ক’, ‘খ’ ও ‘গ’ সকল বিভাগের বিষয় উন্মুক্ত। প্রতিযোগীকে ছবি আঁকার যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। আয়োজক প্রতিষ্ঠান কেবল কাগজ সরবরাহ করবে।প্রতিযোগিতার জন্য কোন এন্ট্রি ফি লাগবে না। প্রতিযোগিতা বিকেল ৩টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে প্রতিবিভাগে সেরা দশজনকে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের হত্যা করা হয়। ৮ মার্চ সকালে শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে ফৌজদারী কার্য বিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানিয়েছে, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তার টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়। হত্যাকান্ডের বিচার ও দ্রুত অভিযোগপত্র প্রদানের দাবিতে প্রতিমাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে আসছে। আগামী ৬ মার্চ ২০১৮ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পাঁচ বছর। #

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution